ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন জনকে কারাদণ্ড হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি শনিবার বিকালসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে কৃষক লুত্ফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে সাত দিন ও সুনীল মিস্ত্রিকে তিন দিনের কারাদণ্ড দেন। বন্যপ্রাণী রক্ষা আইনে এ দণ্ড প্রদান করা হয় বলে জানান ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির। তিনি আরো জানান, দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।