স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি না মানা ও আইন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ২১ জনকে ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম উপজেলার সাহেবেরহাট, বারপাইকা বাজার, বাগধা বাজার, কালুরপাড়, আস্কর, করিম বাজার, জোবারপাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় মাস্ক না পরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২১ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।