নেত্রকোনার হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত হলো ১২৪টি বাঁধ

শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি

আগাম বন্যার হাত থেকে নেত্রকোনা জেলার পাঁচটি হওর উপজেলার বোরো ফসল রক্ষার জন্য ছোট-বড় ১২৪টি বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, এবার বাঁধ নির্মাণের কাজ দ্রুত গতিতে শেষ করা হয়। এখন বাঁধগুলোকে টেকসই করার জন্য গাছের চারা রোপণ ছাড়াও ঘাস লাগানো হচ্ছে। খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাঁধের সুবিধাভোগী দীপক সরকার বলেন, বাঁধ নির্মাণ হওয়ায় এখন আর তার বোরো ধান নষ্ট হবে না। তাড়াতাড়ি বাঁধ নির্মাণ করা হয়েছে। একই কথা বলেন, মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের লাল মিয়। তারা সবাই খুশি। আগাম বন্যা হলেও তাদের জমির ধান নষ্ট হবে না। পানিতে তলাবে না। নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, তিনি নিজে বাঁধ নির্মাণ এলাকা কয়েক বার পরিদর্শন করেছেন। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বাঁধ হওয়ায় হাওরপাড়ের কৃষকরা খুশি। আগাম বন্যা এলেও উঠতি বোরোর কোনো ক্ষতি হবে না।