মঠবাড়িয়ায় বালুর স্তূপ থেকে উদ্ধার লাশ অটোচালকের

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় হত্যার পর বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখা ব্যক্তির লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন খান (৩৯)। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পীরগঞ্জ গ্রামের হারুন অর রশীদ খানের ছেলে। পেশায় অটোচালক ছিলেন। গত রবিবার পুলিশ উপজেলার মঠবাড়িয়া-চরখালী সড়ক সংলগ্ন মুসল্লিবাড়ি বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় ইউসুফ মাতুব্বরের নির্মাণ স্থগিত বাড়ির বালুর স্তূপের ভেতর থেকে ঐ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের স্বজনরা মঠবাড়িয়া থানায় এসে লাশ শনাক্ত করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান সোমবার দুপরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।  নিহত অটোচালক আলমগীরের ভাই হুমায়ূন কবীর ভাই হত্যার বিচার দাবি করেছেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান মিলু বলেন, এ ঘটনায় নিহত অটোচালকের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।