ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পলিসি ফোরামের কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অর্থায়নে পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) ভার্চুয়াল সভা সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আরজু। সভায় সাংবাদিক মোহাম্মদ আরজুকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইশা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তাপসী রায় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপলব্ধি সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. শরীফউদ্দিন। এছাড়াও ফোরামের আরো ১৭ জন সদস্য রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরাম জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবে।
লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার ও লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্যসচিব মিজানুর রহমান মিজান।