ফুটবলের অন্যান্য খেলাও স্থগিত

স্পোর্টস রিপোর্টার

দেশের ফুটবলে যেসব খেলা হচ্ছিল লকডাউনে সব খেলা স্থগিত করা হয়েছে। প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বের খেল, তৃতীয় বিভাগ লিগের অবশিষ্ট খেলা, নারী ফুটবল লিগ আপাতত স্থগিত করা হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ রাতেই জানিয়ে দিয়েছেন। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন উইনডো ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বের রেজিষ্ট্রেশন উইনডো চুল হবে যখন লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হবে।

নারী ফুটবল শুরু হওয়ার পরই করোনার কারনে বন্ধ হযে যায়। তবে বাফুফের ক্যাম্পে থাকা নারঅ ফুটবল দলের প্রশিক্ষণ বন্ধ হবে না। বাফুফে ভবনে বর্তমানে নারী ফুটবলারদের প্রশিক্ষন ক্যাম্পে ৪০/৪৫ জন খেলোয়াড় রয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সোহাগ। লকডাউনের এই পরিস্থিতিতে নারী ফুটবলারদের বাড়ি পাঠাতে চায় না বাফুফে। খেলোয়াড়রা ভবনের প্রশিক্ষণ ক্যাম্পে নিরাপদ রয়েছে বলে মনে করছে বাফুফে। তারা ধরে নিচ্ছে প্রশিক্ষণ ক্যাম্পে কোভিড আক্রান্ত হওয়ার সুযোগ কম।

সরকার লকডাউন ঘোষণা করেছে ১৪ হতে ২১ এপ্রিল। বাফুফে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তার পর লিগ নিয়ে ক্লাবগুলো সঙ্গে সভা করবে বলে জানিয়েছেন সোহাগ। তিনি বলেন,‘আমরা দুই তিন রোজার পর একটা ভার্চুয়াল মিটিং করব ক্লাবগুলোর সঙ্গে।’