গুনতে হবে সাড়ে ৮ হাজার কোটি টাকা
এখনই সুয়েজ খাল ছাড়তে পারছে না প্রায় এক সপ্তাহ ধরে খালটি আটকে রাখা আলোচিত দানবাকৃতির জাহাজ এভার গিভেন। ডিগার, ড্রেজার আর টাগবোট ব্যবহার করে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে এরই মধ্যে চালু হয়েছে সুয়েজ খাল রুট। তবে মিশরীয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, খালটি ছাড়তে হলে জাহাজটিকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৪৫৭ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা। জাহাজটির মালিক পক্ষ যতক্ষণ পর্যন্ত এ অর্থ পরিশোধে রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত এটি মিশরের পানিসীমা ছাড়তে পারবে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমে এ কথা বলেন সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি।