ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে মেঘনা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। সোমবার দুপুরে সংগঠনের নসরুল হামিদ মিলানায়তনে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে সুরক্ষাসামগ্রী হিসেবে ১০ হাজার মাস্ক হস্তান্তর করেন মেঘনা ইনসিওরেন্সের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মেজর (অবসরপ্রাপ্ত) আলমগীর হোসেন। এ সময় মেঘনা ইনসিওরেন্সের হেড অব ব্রাঞ্চ কন্ট্রোল গোলাম আল মামুন, কোম্পানি সেক্রেটারি আব্দুস সামাদ, ব্যাকপেজ পিআর আজম চৌধুরী উপস্থিত ছিলেন।