ইরানের পুলিশ প্রধান এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড করপসের প্রধান হোসেন সোলেইমানিসহ আট এলিট কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২০১৩ সাল থেকে মানবাধিকার লংঘনে যুক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর মাধ্যমে তারা ইইউতে ভ্রমণ করতে পারবেন না এবং সেখানে থাকা তাদের সম্পত্তি জব্দ করা যাবে। ইইউ জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বরে বিক্ষোভে চরমভাবে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছিল। -আলজাজিরা