বিনোদন ডেস্ক
গত বছর নেটফ্লিক্সের ‘বুলবুল’ শিরোনামের একটি থ্রিলার সিনেমাতে অভিনয় করেছিলেন বলিউড তারকা আনুশকা শর্মা। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরো একটি সিনেমাতে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। ‘কালা’ শিরোনামের থ্রিলারধর্মী নতুন একটি সিনেমাতে অভিনয় করবেন এই অভিনেত্রী। সিনেমাটিতে ইরফার খানের ছেলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেতে দেখা যাবে তাকে। সিনেমাটিতে মাকে অত্যন্ত ভালোবাসে এমন একজন মেয়ের চরিত্রে দেখা যাবে আনুশকাকে। একটি হূদয়বিদারক গল্প সিনেমাটিতে তুলে ধারা হবে বলে জানা গেছে। এরইমধ্যে সিনেমাটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। যা নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হয়। অনেকেই আনুশকার কামব্যাককে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, সন্তান জন্ম দেওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন আনুশকা। তবে ক’দিন আগেই নতুন চমক নিয়ে ফেরার ঘোষণা দেন এই অভিনেত্রী। এবার হয়তো সেই কথাই রাখতে চলেছেন আনুশকা।