ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

নিয়ে এলো ইউক্লিক সেবা

বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি নীতিমালা অনুসারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়ে এলো ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং ইউক্লিক সেবা। এ উদ্যোগের ফলে গ্রাহকেরা ঘরে বসেই তাদের চাহিদা ও প্রয়োজনীয়তা সহজেই পূরণ করতে পারবেন বলে আশা করছে ইউসিবি। ইউক্লিকের মাধ্যমে ১৮ বছর বা তদূর্ধ্ব যে কোনো বাংলাদেশি নাগরিক তার বৈধ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে অল্প সময়ে ব্রাঞ্চে না এসে একজন অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি