পাশে থাকুন

এই দুর্যোগকালীন সময়ই মনুষ্যত্ববোধের পরিচয় দেওয়ার শ্রেষ্ঠ সময়। অসহায় প্রতিবেশী, আত্মীয়স্বজনের বাসায় খাদ্যসামগ্রী তথা বাজার আছে কি না খোঁজ নিন। রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল, কর্মহীন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ান। বিয়ে-জন্মদিনের অনুষ্ঠানে তো বহু দামি উপহার বা নগদ অর্থ নিয়ে যান; কোনো অসুস্থ অসহায় রোগী বা সংকটে পড়া প্রতিবেশী ও স্বজনের কাছে সাধ্যমতো প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে পারেন। অর্থ-সমপদ, প্রভাব-প্রতিপত্তি, চেয়ার-পদবি, ক্ষমতা যা কিছু সৃষ্টিকর্তা দিয়েছেন, তা যদি প্রয়োজনের সময় কারো কাজে না লাগে, তবে তা অসার, মূল্যহীন! আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিন, সত্য-মিথ্যা, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝার তৌফিক দান করুন।

শাওন হোসেন

শিক্ষার্থী, ঢাকা কলেজ