রতনডারা খালের ব্রিজের সংযোগ সড়ক নেই

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরের উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতনডারা খালের উপর চার বছর আগে নির্মাণ করা হয় ব্রিজ। নির্মাণের পর থেকে এ পর্যন্ত ব্রিজটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয়রা ব্রিজটিতে বাঁশের চাটাইয়ের সাঁকো বানিয়ে পারাপার হচ্ছেন। আরিফ, হাকিমসহ অনেকেই বলেন, সংযোগ সড়ক না থাকায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে আবেদন করেছি। সেটি অনুমোদন হয়ে বরাদ্দ এলেই কাজ শুরু করব।