স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের নারুলী, স্টেডিয়াম ও সদর পুলিশ ফাঁড়ি শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছে থেকে ছিনতাইয়ে ব্যবহারের সরঞ্জামাদী চাকু, রড ও চাপাতি উদ্ধার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ বিষয়টি জানান। তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো শহরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, রমজান মাসকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে।