দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি বাচ্চু ও সম্পাদক ডলার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর প্রেস কাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো গত সোমবার। নির্বাচনে সভাপতি পদে স্বরূপ বক্সী বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে সুব্রত মজুমদার ডলার জয়ী হন। সহসভাপতি শাহ আলম শাহী, কংকন কর্মকার নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক পদে কৌশিক বোস জয়লাভ করেন। এছাড়া সদস্য পদে চার জন বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার জন সাংস্কৃতিক, সাহিত্য ও পাঠাগার, ক্রীড়া ও দপ্তর সম্পাদক নির্বাচিত হন।