নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলী উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় মাস্ক না পরায় ১০ জনকে ১১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না। এ সময় মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা এবং অন্যদের মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।