ইত্তেফাক রিপোর্ট
করোনা পরিস্থিতিতে বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের নন-ক্যাডার পদের সরাসরি নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। গতকাল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের পদের সরাসরি নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে গত ২৩ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরিচালক বরাবর ডাকযোগে বা হাতে হাতে জমাদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। যা করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে স্থগিত করা হলো। আবেদনপত্র জমাদানের পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।