পিরোজপুর অফিস
পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না (৬০) দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দিল্লির রাজীব গান্ধী স্পেশালাইজস্ট হাসপাতালে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় মারা যান। সেখানে তিনি কয়েক সপ্তাহ ধরে নিজের একমাত্র কন্যার চিকিত্সার জন্য ছেলেকে নিয়ে অবস্থান করছিলেন। নান্না এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ শোক প্রকাশ করেছেন।