একই পরিবারের পাঁচ জনের কাল শাহাদতবার্ষিকী

আগামীকাল ১৫ এপ্রিল একই পরিবারের পাঁচ জনের ৫০তম শাহাদতবার্ষিকী। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তত্কালীন রংপুর জেলার সৈয়দপুরে রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালের ১৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর বিহারীদের যৌথ পৈশাচিক ও বর্বরোচিত আক্রমণে প্রকৌশলী ফজলুর রহমান, তার স্ত্রী হোসনে আক্তার এবং তার তিন পুত্র যথাক্রমে মোস্তাফিজুর রহমান মজুন, হাসিনুর রহমান হিরণ, আজিজুর রহমান বাবু নির্মমভাবে শহিদ হন।

এ উপলক্ষ্যে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে। এই সব মহান শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।