রমজানে ঢাকা রিজেন্সির বিশেষ আয়োজন

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র উৎসব ও উপলক্ষ রমজান মাস। পবিত্র রমজানের আত্মাশুদ্ধির মাসে সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে অতিথিদের জন্য ঢাকা রিজেন্সির রয়েছে বিশেষ আয়োজন। সেই সঙ্গে থাকছে সুস্বাদু খাবার, নতুন অভিজ্ঞতা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে পরিপূর্ণ সময় কাটানোর সুযোগ।

প্রতি রমজানই ঢাকা রিজেন্সির ভক্তদের জন্য এক বিশেষ উপলক্ষ এর সুস্বাদু খাবার ও রকমারি ইফতার। এই আয়োজনে থাকছে আরবীয় এবং দেশীয় খাবার যেমন হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ, ছোলা, পেঁয়াজি, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলাপিসহ পাওয়া যাবে অনেক ধরনের খাবার, সঙ্গে থাকছে আকর্ষণীয় খাবারের মূল্যে টেকওয়ে এবং হোম ডেলিভারির সুযোগ।

ঢাকা রিজেন্সিতে থেকেও প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে পারেন সুস্বাদু খাবার এবং কাটাতে পারেন অবসর সময়। আকর্ষণীয় মূল্যে দম্পতিদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্পেশাল স্টে প্যাকেজ শুধুমাত্র ৬ হাজার ৬৬৬ টাকায়। এর সঙ্গে নিতে পারেন যেকোনো সেট মেনু মাত্র ১ হাজার ৫০০ টাকায় (সেহেরি , ইফতার , ব্রেকফাস্ট , লাঞ্চ) এবং ২০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করুন যেকোনো খাবারের অর্ডারে।

ইত্তেফাক/জেডএইচডি