পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) প্রধান আল্লামা সাদ হুসেইন রিজভীকে আটকের প্রতিবাদে দেশটির শহর লাহোরে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ করেছে দলের সমর্থকরা। এসময় নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন অন্তত ৪০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
জানা যায়, রিজভীকে আটকের প্রতিবাদে আটকের প্রতিবাদে লাহোর ছাড়াও করাচিতে বিক্ষোভ হয়েছে। এসময় ১ জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়।
লাহোরের সহিংসতা এতোই বৃদ্ধি পেয়েছে যে, স্থানীয় ট্রাফিক প্রশাসন নাগরিকদের নির্দিষ্ট কিছু এলাকা পরহার করে চলাচল করার নির্দেশনা দিয়েছে। বিশেষ করে শহরের শাহদারা এলাকা সবাইকে এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই সংঘর্ষের মধ্যেই এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষোভকারীরা। এছাড়া দুইদিনের সহিংসতায় অন্তত ৪০ জন কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইত্তেফাক/টিআর