জলঘুঙুর

দিলারা মেসবাহ

 

সমুজ্জ্বল সকাল হে—

সকল খড়কুটো পেখম বলে ভ্রম হয়!

দেখা চোখের নেশায়।

অঙ্গীকারখেকোদের গলায় গলগণ্ড!

নিভন্ত প্রদীপের শোকে হাহাকার করি না আর।

বৈশাখী মেঘেরা নৃত্য করে কুচিপুডি।

প্রতারক প্রতীক্ষার পাঁজরে বেড়ে ওঠা ডালপালা

উজানে ভাসিয়ে দেই আনমনে।

এসো সম্ভাবনার দিন। উড়াও নতুন মসলিন,

রাঙা ফোঁড়ে লহরী নকশি। সাধ হয় নতুন সলতে বুনি।

অতঃপর  চোখের জলে বাজাই বৈশাখী জলঘুঙুর।