বোশেখমেলা

ফারুক মাহমুদ

 

আলতা সাবান কাঠের ঘোড়া

সোলার পাখি পুতুল জোড়া

 

আয়না কাঁকই কাচের চুড়ি

লাটিম বেলুন লাটাই ঘুড়ি

 

মাখনা বাদাম পাপড়ভাজা

কদমা মোয়া তিলের খাজা

 

মন্ডা গজা মুড়কি নাড়ু

পুঁতির মালা বিছা খাড়ু

 

খই-বাতাসা শখের হাঁড়ি

রঙিন ফিতা ডুরেশাড়ি

 

হাওয়াই মিঠাই নলের বাঁশি

নাগরদোলায় ফোকলা হাসি

 

বানর নাচে সাপের খেলা

আমার ছিল বোশেখমেলা