৩০ পয়সা মিনিটে কথা বলার কলিং সেবা ‘আলাপ’ এর রিচার্জ সহজেই করা যাচ্ছে বিকাশে। বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ওটিটি কলিং সেবা থেকে মোবাইল ও ল্যান্ডলাইনে কম খরচে ফোন করা যায়। বিকাশ দিয়ে সারাদেশের যেকোনো প্রান্তে যেকোনো গ্রাহক যে কোনো সময় অনায়াসে বাড়তি কোনো খরচ ছাড়াই আলাপ অ্যাপে রিচার্জ করে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারছেন। - প্রেস বিজ্ঞপ্তি