বঙ্গোপসাগরে ২০০০তম জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তর করল এক্সিলারেট এনার্জি

কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনালে ২০০০তম জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাইলফলক স্থাপন করল যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। প্রতিষ্ঠানটির ২০০০তম শিপমেন্টে ১৪ লাখ ৪১ হাজার ৯১ ঘনমিটার এলএনজি স্থানান্তর করা হয়। তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তরে বিশ্বের শীর্ষ এ প্রতিষ্ঠান ২০১৮ সাল বাংলাদেশের গভীর সমুদ্রে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালে এসটিএস পদ্ধতিতে এলএনজি স্থানান্তরের কাজ শুরু করে। ইতিমধ্যে এক্সিলারেট এনার্জি বিশ্বব্যাপী এসটিএস প্রোটোকলটি ব্যবহার করে সাফল্যের সঙ্গে ২৩ কোটি ৬৪ লাখ ৫ হাজার ঘনমিটার এলএনজি স্থানান্তর করেছে। -প্রেস বিজ্ঞপ্তি