বরিশালে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বরিশাল অফিস

বরিশাল নগরীতে ১০ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় নগরীর ভাটিখানা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মেয়র বলেন, ‘সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রকল্পের অধীনে ১০ কোটি টাকা ব্যয়ে ভাটিখানা, বউবাজার এবং এ করিম আইডিয়াল কলেজ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে এই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’ নগরীর অন্য সড়কগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র সাদিক আবদুল্লাহ।