বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
পরিবেশ আইন অমান্য করে বাগমারার কৃষি জমির টপসয়েল কেটে সরবরাহ করা হচ্ছে ইটভাটায়। এতে এক দিকে যেমন কৃষিজমির পরিমাণ কমছে, অন্যদিকে হুমকিতে পড়েছে পরিবেশ। আবার এই মাটি ট্রাকে পরিবহন করায় উপজেলার বিভিন্ন স্থানের পাকা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, জমি ও ইটভাটার মালিকরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা লঙ্ঘন করছে। মাটি কাটার ফলে পরিবেশ হুমকির মুখে পড়বে। পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির মাটিকাটা সম্পূর্ণ নিষিদ্ধ। জমির শ্রেণি পরিবর্তন করলে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।