রাঙ্গুনিয়ায় বোরোর ভালো ফলনের সম্ভাবনা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ার প্রখ্যাত গুমাই বিলসহ সর্বত্র বিলে বোরো ধানের শিষ বেরিয়েছে। কোথাও কোথাও পাকতে শুরু করেছে। আর কদিন পরেই ধান কাটা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় এবার ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষক ওসমান, কামাল জানান, খেতে বোরোর ভালো গড়নে শিষ এসেছে। আশা করছি ব্যাপক ফলন হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার জানান, কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করছে। আশা করছি বোরোর ফলন লক্ষ্যমাত্রার বেশি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।