বান্দরবান প্রতিনিধি
অক্সিজেন সংকট লাঘবে বান্দরবান সদর হাসপাতালে ৬ হাজার লিটারের ধারণ ক্ষমতাসম্পন্ন স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বান্দরবান সদর হাসপাতালে এ প্ল্যান্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বত্য মন্ত্রী এ সময় বলেন, এই স্থাপনার মাধ্যমে বান্দরবান জেলার সাতটি উপজেলার অসুস্থ মানুষের অক্সিজেন সমস্যা অনেকটা লাঘব হবে।