চাটমোহরে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে। নিহত স্কুলছাত্র ঐ গ্রামের আ. মজিদের ছেলে ও কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আতিকুল ইসলাম আতিক (১১)।

ইউপি সদস্য মো. মাসুদ রানা জানান, বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে যায় আতিক। কিছুক্ষণ পর সুতা ছিঁড়ে পাশের কড়ই গাছে ঘুড়ি আটকে যায়। ঘুড়ি আনতে সে গাছে ওঠে। গাছের সঙ্গেই বিদ্যুত্ লাইনের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।  চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।