স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পশ্চিম পার্শ্বে মেইন গেট সংলগ্ন সৈয়দপুর-রংপুর মহাসড়কে ট্রাক থেকে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব ১৩। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর র্যাব-১৩ কোম্পানি কমান্ডার মো. হাফিজুর রহমান প্রেস বার্তায় জানান, র্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পশ্চিম পার্শ্বে মেইন গেট সংলগ্ন সৈয়দপুর হতে রংপুর মহাসড়কের উপর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো—মো. মঞ্জুর হাসান ও তার সহযোগী মো. ফারুক হোসেন খন্দকার। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।