শোক সংবাদ

মনিরুজ্জামান খান বুলবুল

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান বুলবুল (৬০) করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাতে তারাবির নামাজের পর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে ঐ কবরস্থানে তাকে দাফন করা হয়। মনিরুজ্জামান বুলবুল ১৯৯৭ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৯০ দশকে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

সৈয়দ মাহবুবুর রহমান

যুক্তরাষ্ট্রের মিনেছটা স্টেট ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ড. সৈয়দ মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মনাস ইউনিভার্সিটিতেও সিনিয়র প্রফেসর হিসাবে কাজ করেন।