গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর পানি যেন বিষ! নদীটির আশপাশের মানুষগুলো এখানে জীবিকা নির্বাহের অন্যতম উপায় হিসেবে নদীর মাছ ধরে আসছেন বাপ-দাদার আমল থেকে। এ নদীর পানি দিয়েই গ্রামের মানুষ কৃষিকাজ করেন। আজ বেশ কয়েক বছর ধরে নদীর পানি যেন বিষে পরিণত হয়েছে। পানিতে নামার সাহস করে না কেউ। আবাদি জমিতে পানি সেচ করাও কষ্টকর। বিভিন্ন মিল-ফ্যাক্টরির পচা পানি আর আবর্জনার এসে নামে এ নদীতে। দুর্গন্ধে গ্রামের মানুষ অতিষ্ঠ। নদীর পানি পান করে গ্রামের পশুপাখি মারা যাচ্ছে। নদীর মাছ প্রতিনিয়তই মরে ভেসে উঠছে। ময়মনসিংহের ভালুকার শিল্পবর্জ্য মিশ্রিত পানি এসে প্রতিবছরই এ নদীতে নামে, এবারও তার ব্যতিক্রম হয়নি। নদীর আশপাশের মানুষ পানিদূষণের কারণে অস্থির। তারা এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
মাহাথির মোবারক, শ্রীপুর, গাজীপুর