গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্রদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল জয়দেবপুর রেল জংশন সংলগ্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
তিনি জানান, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। জয়দেবপুর রেল জংশন ও আশপাশের এলাকায় প্রায় ৪০০ মানুষকে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, তানবীর আহমেদ, সোহানুর রহমান সোবহান, নাহিদ মোড়ল, রাব্বি মিয়া, হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।