অক্সিজেন খুললো হাসপাতালের কর্মী, ছটফট করে মরলো রোগী

হাসপাতালে রোগীদের অন্যতম ভরসা সেখানকার কর্মীরা। যেকোনো বিপদে তাদের স্মরণাপন্ন হন রোগীর স্বজনরা। কিন্তু সেই হাসপাতাল কর্মীই যখন কারো মৃত্যুর কারণ হয় তখন সবার শিউরে উঠারই কথা। এমনই এক আঁতকে ওঠার মতো ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের এক হাসপাতালে।

জানা যায়, হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলে ছটফট করতে করতে একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে। অক্সিজেন সরবরাহ বন্ধ করেছে সেই হাসপাতালেরই এক কর্মী। আক্রান্ত বৃদ্ধ শ্বাসকষ্টে ছটফট করলেও বিন্দুমাত্র নড়চড় হলো না ওই কর্মীর। তাকে প্রাণে মারতেই চেয়েছিলেন? এমন নৃশংস ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই সবাই শিউরে উঠছে।

ওই রোগীর মৃত্যুর জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রথমে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফিলতির কথা স্বীকার করেনি। শেষপর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোগীর ছেলে জানান, তার বাবার সঙ্গে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার পর হাসপাতাল থেকে জানানো হয় যে, তার বাবার শারীরিক অবস্থা ভালো নেই। যদিও গত ২-৩ দিন ধরে বাবার শারীরিক অবস্থা উন্নতির দিকে ছিলো।

তাহলে কিভাবে এটা হলো? রোগীর ছেলে আরও জানান, আমি হাসপাতাল পৌঁছে অক্সিজেন দিতে বলি। কিন্তু তারা কোনোভাবেই রাজি হয়নি। তারপর জোর জবরদস্তি আইসিইউতে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর বাবার মৃত্যু হয়।

কিভাবে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলো সেটা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। সেখানে দেখা যায়, হাসপাতালের এক কর্মী অক্সিজেন খুলে নিচ্ছেন। তারপরই মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি।

ইত্তেফাক/টিআর