রমজানুল মোবারক ও কাফেলা

 

রমজান মাস উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘রমজানুল মোবারক’ ও ‘কাফেলা’। রমজানুল মোবারকের বিষয়গুলো হলো দর্শকদের অংশগ্রহণে রমজানের তাত্পর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণীয় পর্ব ‘কাফেলা’। কাফেলায় দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক নিদর্শনসমূহ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মাওলানা আহমাদ রেজা ফারুকী। প্রচার হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে।