মান্দায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় ফসলি জমির টপ সয়েল যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। এতে নষ্ট হচ্ছে শতশত বিঘা ফসলি জমি। সরেজমিনে পরানপুর, ভাঁরশো, কুসুম্ভা, তেঁতুলিয়া ও প্রসাদপুর ইউনিয়নের ফসলি জমির মাটি কাটতে দেখা যায়। আলম, লিটন, ছামছদ্দিনসহ একাধিক মাটি ব্যবসায়ী জানান, যেসব জমিতে চাষাবাদ হয় না সেসব জমির মাটি কিনে ইটভাটায় বিক্রি করি। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাইলা শারমিন বলেন, জমির টপ সয়েল এক বার কেটে নিলে সে জমিতে আর প্রাণ থাকে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।