মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
কম খরচে অধিক লাভবান হওয়ায় মোরেলগঞ্জের কৃষকরা দিনদিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলনের আশা করছেন তারা। সদর ইউনিয়নে ভাইজোড়া গ্রামের কৃষক সালেহ শাহ্ বলেন, আর কিছুদিনের মধ্যেই চাষাবাদকৃত ভুট্টা ও সূর্যমুখীর ফলন পাওয়া যাবে। আশা করছি এ বছর ফসলের বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিফাত আল মারুফ জানান, চলতি বছরে উপজেলায় ৪৮৫ বিঘা জমিতে ভুট্টা ও ২৬১ বিঘা জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। সূর্যমুখী ও ভুট্টা চাষে এলাকার চাষিদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।