তালায় বোরো খেতে ব্লাস্ট রোগ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় এবার লক্ষ্যমাত্রা চেয়ে অধিক জমিতে বোরো চাষাবাদ হয়েছে। কিন্তু ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলার বিলগুলোতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার তৈলকুপি, চোমরখালি, নলতা, হোগলাডাংগা, জুসখোলা, আমতলা, ডাঙ্গা রাজেন্দ্রপুর বিলের অধিকাংশ জমির ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্টের আক্রমণে জমির ধান সাদা হয়ে গেছে। তৈলকুপির বিলের আমিরুল, রবিউলসহ একাধিক চাষি জানান, ভাইরাসের আক্রমণে তাদের সব ধান সাদা হয়ে গেছে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, কিছু কিছু খেতে সমস্যার কথা শোনা যাচ্ছে। তাদের ব্লাস্ট রোগ দমনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।