স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে কোভিড-১৯-এ আক্রান্ত আরো দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাজশাহীতে এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হলো। রাজশাহীর সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৪৫ জনসহ এ পর্যন্ত ৭ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। আরো ২৫ জনসহ এ পর্যন্ত মোট ৬ হাজার ১৪১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিত্সাধীন রয়েছে ১ হাজার ২২৬ জন।