গলাচিপায় গাঁজাগাছসহ গ্রেফতার ১

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় পানের বরজে গাঁজা চাষ করার অভিযোগে রফিকুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাসান বশির ফোর্সসহ উপজেলার পশ্চিম কাচারিকান্দা গ্রামে অভিযান চালিয়ে রফিক মোল্লার পানের বরজ থেকে চাষ করা ১৬টি গাঁজাগাছ উদ্ধার করে এবং রফিককে গ্রেফতার করে। রাতেই রফিক মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা হয়েছে। শুক্রবার রফিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।