মহাসড়কে ট্রাক্টর চালানোর অপরাধে চালকের কারাদণ্ড

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে মহাসড়কে মাটিবাহী ট্রাক্টর চালানোর অপরাধে চালক শরীফ ভূঁইয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ ভূঁইয়া উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের মৃত আরশেদ আলী ভূঁইয়ার ছেলে। মহাসড়কে ঝুঁকিপুর্ণ যানবাহন ট্রাক্টর চালানোর অপরাধে বনপাড়া এলাকা থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়। পরে সড়ক পরিবহন আইনে চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে ইউএনও কার্যালয় সূত্র জানিয়েছে।