করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ আগের থেকে ভয়াবহ রূপ ধারণ করেছে। যার কারণে বিশ্ব জুড়ে অধিকাংশ ভোক্তা ঘরের বাইরে বের হচ্ছে না। তাই নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সব জিনিস কেনার জন্য পথ বেছে নিয়েছে অনলাইনে। যার কারণে বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আগের চেয়ে কেনাকাটা বেড়েছে। এক্ষেত্রে ইতালি ও সৌদি আরবের মতো দেশের বাসিন্দারা ই-কমার্সের মাধ্যমে গড়ে ৩৩ শতাংশ বেশি কেনাকাটা করেছে। এরপরই কাছাকাছি অবস্থান রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক পেমেন্ট বৃদ্ধি পেয়েছে।
মানুষ এখন এত বেশি অনলাইননির্ভর হয়েছে যে ২০২০ সালে সারা বিশ্বে ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে অনলাইন কেনাকাটা। মহামারির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সবকিছুই ক্রেতারা কিনেছে অনলাইন থেকে।
গত বছর বিশ্বে অনলাইনে খুচরা বিক্রিতে বাড়তি ৯০ হাজার কোটি ডলার বা প্রায় এক ট্রিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে ৭৬ লাখ ৫০ হাজার কোটি টকার সমপরিমাণ। মাস্টার কার্ডের ‘রিকভারি ইন সাইটস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে মাস্টারকার্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে ওয়েবসাইট ও অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আগের চেয়ে কেনাকাটা বেড়েছে।
এক্ষেত্রে ইতালি ও সৌদি আরবের মতো দেশের মানুষ ই-কমার্সের মাধ্যমে গড়ে ৩৩ শতাংশ বেশি কেনাকাটা করেছে। এরপরই কাছাকাছি অবস্থানে রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রেও ইলেকট্রনিক পেমেন্ট বেড়েছে। এদিকে মাস্টার কার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ডিজিটাল খাতে সম্পৃক্ত হওয়া ২০ থেকে ৩০ শতাংশ ব্যবস্থা স্থায়ী হতে পারে।