দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহারে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সারা দেশের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা মোকাবিলার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। গতকাল দোহারের নয়াবাড়ী ও কুসুমহাটি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, করোনাকালে অসহায় মানুষের সহযোগিতায় আমরা প্রতিটি গ্রাম, মহল্লা, ইউনিয়ন ও ওয়ার্ডে যাবো । অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, দোহার নবাবগঞ্জের ১০ হাজার পরিবারে এ ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হবে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আবু জাফর, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহাবুব বেপারী, সহসভাপতি শফিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার জুয়েল প্রমুখ।