গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুরের মাদার টেক্সটাইলের কারখানায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্টিল স্টাকচারের এক তলা কারখানার ব্লো রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে কারখানার অন্য সেকশনে ছড়িয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ব্লো রুম সেকশনের মেশিনের ধুলা থেকে এক অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।