স্ত্রীকে অন্য যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় মিরাজ হোসেন নামের এক যুবকের চোখ উত্পাটনের চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। মিরাজকে ঐ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কত্যর্বরত চিকিত্সক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন। মিরাজ বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি করেন।
জানা গেছে, মিরাজ লকডাউনে অসুস্থ ছেলেকে দেখতে গ্রামের বাড়ি আসেন। ঐ সময় তার স্ত্রী ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছিল। মিরাজ সেখানে যান কিন্তু বিনা কারণে স্ত্রী নূপুর তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং বিশেষ প্রয়োজনে তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হলে মিরাজ নিজ বাড়িতে চলে আসেন।
বৃহস্পতিবার রাতে মিরাজ স্ত্রী ও ছেলেকে আনতে শ্বশুর বাড়ি যান। ঘরে ঢুকে স্ত্রীর কক্ষে হাবিব নামে এক যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর স্ত্রী ও যুবকের সঙ্গে মিরাজের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হাবিব ও নূপুর দুই জনে মিলে মিরাজকে নিচে ফেলে ধারালো অস্ত্র দিয়ে ডান চোখ উত্পাটনের চেষ্টা চালায়। এসময় তার চিত্কার শুনে প্রতিবেশী কয়েকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।