ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে। আর সকালেই মানুষকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজ্যেটির ছয়টি জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে করা টুইটে মোদি বলেন, পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।
পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
এদিকে নরেন্দ্র মোদি টুইট করার কিছুক্ষণ পরই টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া বার্তায় অধিক থেকে অধিকতর সংখ্যায় মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বাংলায় করা ওই টুইটে তিনি বলেন, আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে, আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 17, 2021
আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইত্তেফাক/এসএ