মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ
লালমনিরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো English Grammar এর Pronunciation of Alphabet এটি English language এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কারণ উচ্চারণ সঠিক না হলে ভাষা তার নিজস্ব অর্থ ও যোগ্যতা হারিয়ে ফেলে। Alphabet বলতে ইংরেজির ২৬টি বর্ণমালাকে বোঝায়। Pronunciation of Alphabet
(প্রোনানসিয়েশন অফ্ অ্যালফাবেট) বর্ণের উচ্চারণ:
A (এ) = যদিও A (এ) উচ্চারণ করা হয় তবে ‘A book’ ‘a cat’ এ ধরনের Word ও Sentence এর সময় এর উচ্চারণ হয় ‘আ’ যা গলার ভেতর থেকে আসে এবং উচ্চারণের সময় মুখ-গহ্বর ফাঁক হবে।
B (বি) = বি উচ্চারণ একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
C (সি) = সি উচ্চারণের সময় প্রায় দাঁত বন্ধ থাকবে এবং জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারিত হবে।
D (ডি) = এটা Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
E (ই) = গলার ভেতর থেকে উচ্চারিত হবে।
F (এফ) = জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে।
G (জি) = দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে।
H (এইচ) = এটা Hard Sound জোরে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামান্য উল্টিয়ে যাবে।
I (আই) = গলার ভেতর থেকে আসবে।
J (জে) = জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হবে।
K (কে) = ‘কে’ এবং ‘খে’ এর মাঝামাঝি যে উচ্চারণ সেভাবে উচ্চারিত হবে। এটাও Hard Sound
L (এল) = জিহ্বা উপরের তালুতে ঠেকবে।
M (এম) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
N (এন) = জিহ্বা উল্টিয়ে গলার ভেতর থেকে উচ্চারিত হবে।
O (ও) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
P (পি) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
Q (কিউ) = জিহ্বা উল্টিয়ে গলার ভেতর থেকে উচ্চারিত হবে।
R (আর) = জিহ্বা উল্টিয়ে একেবারে উপরের তালুর সাথে ঠেকবে।
S (এস) = গলার ভেতর থেকে উচ্চারিত হবে।
T (টি) = ‘টি’ ও ‘ঠি’ এর মধ্যের মাঝামাঝি উচ্চারণ।
U (ইউ) = জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
V (ভি) = ‘ভি’ ও ‘বি’ এর মাঝামাঝি উচ্চারণ।
W (ডব্লিউ) = ডবল ইউ উচ্চারিত হবে। জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
X (এক্স) = জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
Y (ওয়াই) = মুখ ভরে উচ্চারণ করতে হবে।
Z (জেড) = এটাও Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
যদিও Alphabet সম্বন্ধে মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান আছে তথাপি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারণ করা না হলে বা Practice না করলে Perfect উচ্চারণ আসবে না। সুতরাং নির্দেশিত উপায়ে Practice করুন সঙ্গে পড়াও চালিয়ে যান।