মুনিরা নিগার মিতা, শিক্ষার্থী
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
পরীক্ষায় ভালো করতে হলে
যা যা করতে হবে
যেকোনো ভর্তি পরীক্ষায় ভালো করার একটা অন্যতম শর্ত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলা। যারা এখনো বিগত সালের প্রশ্নগুলো পড়নি তারা কমপক্ষে ৫ বছরের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়ে ফেলো। কারণ প্রশ্ন + টাইপ মিলিয়ে ৪০% বা তার ও বেশি রিপিট হয়। আর বিগত সালের প্রশ্ন পড়লে তুমি নিজেই বোঝতে পারবে কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এবং কোনগুলো গুরুত্বপূর্ণ। মনে রাখবে গুরুত্বপূর্ণ টপিকসগুলো সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং ঘুরে ফিরে সেগুলো থেকেই বারবার প্রশ্ন আসে।
যেহেতু এইবার বোটানি এবং জুওলজিতে ৩০ মার্কস তাই সবার উচিত হবে জীববিজ্ঞানটা খুব ভালো করে পড়ে ফেলা। যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলে তাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। যা পড়েছো ওগুলোই ভালো করে বারবার পড়ো। এই মুহূর্তে নতুন ও বাড়তি ইনফরমেশনগুলো পড়তে থাকো।
শুধু জীববিজ্ঞান দিয়েই চান্স পাওয়ার প্রায় ৫০% মার্কস উঠানো সম্ভব। কোন টপিকসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে তা বিগত সালের সকল কৃষির প্রশ্ন পড়লে ধারণা হয়ে যাবে। ঠিকমতো পড়াশোনা করলে জীববিজ্ঞানে ২৮ পর্যন্ত পাওয়া সম্ভব । তাই ভালো করার জন্য অবশ্যই জীববিজ্ঞানকে তোমার মেইন টার্গেট রাখতে হবে।
কৃষির ভর্তি পরীক্ষায় রসায়নে থিওরি টাইপ প্রশ্ন বেশি আসে ম্যাথ টাইপ খুবই কম আসে। তাই সকল কৃষিতে বিগত সালে যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে ঐ টপিকসগুলো হাজারী নাগ স্যার অথবা রবিউল স্যারের বই থেকে খুব ভালো করে পড়ে ফেলো। কৃষিতে জৈব যৌগ থেকে বেশি প্রশ্ন আসে না, ২-৩ টা সর্বোচ্চ। প্রথমপত্রের ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম এবং দ্বিতীয় পত্রের ১ম, ৩য়, ৪র্থ অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন + ঐ টপিকসগুলো + হাজারী নাগ স্যারের বইয়ের অধ্যায় শেষের বহুনির্বাচনিগুলো ভালো করে পড়লে খুব সহজেই ২০ এ ১৮ উঠাতে পারবে।
যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলে তাদের অনেকেই পদার্থবিজ্ঞানের ম্যাথগুলো সমাধান করতে গিয়ে সমস্যায় পড়ছো। কৃষির পদার্থবিজ্ঞানে প্রায় সবই ম্যাথ আসবে থিওরি ২-৩ টা প্রশ্ন আসবে। তাই এই শেষ মুহূর্তে বিগত সালে আসা ম্যাথগুলো + ঐ টপিকস এর ম্যাথ + প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস এর ম্যাথগুলো বারবার অনুশীলন করো। পদার্থবিজ্ঞানে সব সূত্র মুখস্থ রাখতে পারলে এবং সমানুপাতিক ব্যস্তনুপাতিক সম্পর্কগুলোতে ভালো ধারণা থাকলে ৬০% প্রশ্ন উত্তর করা সম্ভব। বিগত সালগুলোতে কিছু কিছু কৃষিতে ক্যালকুলেটর ব্যবহার ছিলো। তাই প্রশ্ন ও তেমনই হতো। কিন্তু এখন যেহেতু ক্যালকুলেটর ব্যবহার নেই, তাই যেগুলো করতে ক্যালকুলেটর আবশ্যক ওগুলো স্কিপ করে যাও। তবে বিগত প্রশ্নের টাইপগুলোতে মান পরিবর্তন করে দিলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব এমন টপিকসগুলো অবশ্যই অনুশীলন করে যেতে হবে। আমির স্যার অথবা তপন স্যারের বই এর শেষের বহুনির্বাচনি গুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে।
যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলে প্রায় সবারই বড় ভয়টা এখন ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে ভয়ের কিছুই নেই। বিগত প্রশ্ন + টাইপ থেকে এমনিই ১০ + কমন পাবা, তাই বিগত প্রশ্ন + টাইপগুলো প্র্যাকটিস করো। ম্যাথ এর বেশি প্রশ্ন আসে অন্তরীকরণ, যোগজীকরণ, সরলরেখা, জটিল সংখ্যা, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, বৃত্ত ও ফাংশন থেকে। যোগজীকরণ এর ক্ষেত্রে সকল বিগত প্রশ্ন উত্তরসহ মুখস্থ করে ফেল কারণ ঘুরে ফিরে ওগুলোই বারবার আসে। বিগত প্রশ্নগুলো + টাইপগুলো ভালোভাবে অনুশীলন করলে এবং সহায়ক বই থেকে ভালোভাবে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিলে ২০ এ ১৫+ পাওয়া কঠিন কিছু না। ম্যাথ বেশি বেশি অনুশীলন না করলে মনে থাকবে না। তাই বারবার বিগত প্রশ্নের টাইপগুলো এবং অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টাইপগুলো প্র্যাকটিস করো।
ইংলিশ সব প্রশ্ন হবে বেসিক গ্রামার থেকে। প্রস্তুতি না নিলেও ৬-১০ শ্রেণির বেসিক ধারণা থেকে ৪-৫ টা উত্তর করা সম্ভব। বেসিক গ্রামার এর নিয়মগুলো দেখে গেলে সহজেই উত্তর করতে পারবে।
English এ যে যে টপিকসগুলো হতে প্রশ্ন বেশি হয়,
Right form of verb (১-২টা)
Sentence (১-২টা), Preposition (১টা)
Narration (১টা), Voice change (১টা)
Spelling (১টা)
Subject verb agreement (১টা)
Synonym +antonym (১টা)
Proverb (১টা)
Translation (১টা)
প্রতিটা টপিকস এর ব্যাতিক্রম পার্টগুলো অনেক গুরুত্বপূর্ণ
এইগুলো ভালো করে পড়লে খুব সহজে ৯ মার্কস পাওয়া যাবে। টপিকসগুলো একাদশ দ্বাদশ শ্রেণির গ্রামার বই থেকে পড়লে ভালো হবে।