বিজ্ঞান:পর-পরাগায়নে নতুন চরিত্রের সংমিশ্রণ হয়

মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়

কুমিল্লা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে চতুর্থ অধ্যায় অর্থাত্ ‘উদ্ভিদের বংশ বৃদ্ধি’ থেকে  অনুশীলনীর সৃজনশীল রচনামূলক প্রশ্ন তুলে ধরা হলো।

নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. পরাগায়ন কী?

খ. স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের ১টি করে সুবিধা লিখ।

উত্তর:ক. পরাগায়ন:ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে।

খ. স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের ১টি করে সুবিধা নিচে উল্লেখ করা হলো-

স্ব-পরাগায়নের সুবিধা:স্ব-পরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়।

পর-পরাগায়নের সুবিধা: পর-পরাগায়নে নতুন চরিত্রের সংমিশ্রণ হয়।